দি সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: দুই যুগের অধিক সময় শিক্ষার আলো ছড়িয়ে দেয়া শ্রীমঙ্গলের ভৈরববাজারে প্রতিষ্ঠিত দি সানফ্লাওয়ার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফল প্রকাশ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

২৯ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল।

ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ডা: নন্দদুলাল দাসের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক ও ওপেন আই ডটকমের সম্পাদক বেলাল তালুকদার,স্কুলের শিক্ষক সত্যরঞ্জন পাল ও স্বপ্নেরঢেউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাহেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রফুল্য কুমার কুন্ড।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিবাবক মোঃ গফফার মিয়া, শামিম হাজারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন, আদিলুর রহমান ও গীতা পাঠ করে বৃন্দাশ্রী পাল রাখী।স্কুলের সহকারী শিক্ষিকারা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.