নিরাপদ চিকিৎসা চাই ও সম্মলিত সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে সারাদেশে ধর্ষনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃনিরাপদ চিকিৎসা চাই কুলাউড়া উপজেলা শাখা ও সম্মলিত সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে সারাদেশে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে, স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই কুলাউড়া উপজেলা শাখার সার্বিক প্রচেষ্টায় সারাদেশে চলমান ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার নিন্দা জানিয়ে প্রত্যেকটি অপরাধের সাথে জড়িত থাকা সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ।এসময় বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই কুলাউড়া উপজেলার আহ্বায়ক মুহিবুর রহমান। যুগ্মআহ্বায়ক :-এন.আর.নাজিম,সালাউদ্দীন সালুক,রাজিব আহমেদ, আব্দুল আল মুমিন নি.চি.চা.ব্রাহ্মণবাজার ইউনিয়ন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ নি.চি.চা.কুলাউড়া সদর ইউনিয়ন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ ও সম্মিলিত সামাজিক সংগঠনের কুলাউড়া উপজেলার দায়িত্ব শিল বৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.