পশ্চিমবঙ্গের কবি পত্রলেখা ঘোষকে ওপেন আই ডটকম এর সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের ভিন্নধারার অনলাইন নিউজ পোর্টাল ওপেন আই.কম এর আয়োজনে ৭ ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমঙ্গলের একটি চাইনিজ রে¯েতারায় সাহিত্য বিষয়ক আড্ডা হয়েছে। ওপেন আই ডট কমের সম্পাদক ও প্রকাশক বেলাল তালুকদারের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পশ্চিম বঙ্গের কবি পত্রলেখা ঘোষ।
এম.এ.সামাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যের ছোট কাগজ জলপাই সম্পাদক কবি জাবেদ ভূঁইয়া ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কবি মহলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ জামাল আহমদ, ওপেন আই.কম এর সহকারি সম্পাদক এম.এ কাইয়ূম সুলতান, কবি মশিউর রহমান, ব্যাংকার রতন চন্দ্র দাশ, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কবি পত্রলেখা ঘোষকে ওপেন আই ডটকম এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.