প্রেমনগর আশ্রয়নে উপজেলা প্রশাসন কতৃক নগদ অর্থ প্রদান

নিজেস্ব প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর রোজ সোম বার প্রেমনগর আশ্রয়নের ১৩ পরিবারকে নগদ ১ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেক দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান এ চেক বিতরণ করেন। এ সময় উপজেলা সমবায় অফিসার জিতেন্দ্র সরকার উপস্থিত ছিলেন। এছাড়া খাবার পানি সরবরাহের জন্য একটি গভীর নলকূপ বরাদ্দ প্রদান করা হয়েছে।

এর আগে জুলাই ২০১৮ মাসে কাগাবালায় নিলয় আদর্শগ্রামে সমন্বিত উন্নয়ন উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে ১২ টি নলকূপ, ৫০ টি স্যানিটারি ল্যাট্রিন, চক্ষু শিবির, স্বাস্হ্য সেবা ক্যাম্প, পরিবার পরিকল্পনা সেবা ও উপকরণ বিতরণ, একটি বাড়ি একটি খামার এর সমিতি গঠন, কৃষি সেবা, ভূমি সেবাসহ ২২ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া কাগাবালা আদর্শ গ্রামে একটি বিদ্যালয় ও বুদ্ধিমন্তপুর আশ্রয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.