প্রেমনগর চা বাগানে শ্রমিকদের ঘর মেরামতের দাবিতে কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের সদর উপজেলার বেমরকারি মালিকানাধীন প্রেমনগর চা বাগান শ্রমিকদের ঘর মেরামতের দাবিতে প্রায় তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে সাধারণ চা শ্রমিকরা। ২৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বাগানের সাধারণ চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগানের অফিসের সামনে কর্ম বিরতির অবস্থান নেয়। পরে দুপুর ১২ টার দিকে বাগান ব্যবস্থাপক কর্তৃক ঘর মেরামতের আশ্বাস প্রদান করায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।

বাগানের পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সুভাষ কর্মকার বলেন, ‘নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুমের শুরুতে শ্রমিকদের কাঁচা ঘরবাড়ি এনটিসি কোম্পানি কর্তৃক মেরামত করে দেবার কথা। কিন্তু বর্তমান বর্ষা মৌসুমে ঘর মেরামত করে না দেয়া আমরা আন্দোলন করছি। এ নিয়ে তারা ২৫ এপ্রিল মঙ্গলবার কর্মবিরতির ডাক দিলে কোম্পানি কর্তৃক আমাদের ঘর মেরামতের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে আমরা আন্দোরন প্রত্যাহার করি।

এমন সময় গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য কয়েস আহমদ বলেন, ‘আমার ওয়ার্ডের প্রেমনগর চা বাগানের শ্রমিকরা সকাল ৯টা থেকে তাদের ঘর মেরামতের দাবিতে কর্মবিরতি শুরু করে। দুপুর বারোটার দিকে কর্মবিরতিতে যাওয়া চা শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।’
এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার বাগান ব্যবস্থাপকের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.