বকেয়ার বিল পরিশোধ না করায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডর গ্যাস-সংযোগ বিচ্ছিন্

মৌলভীবাজার প্রতিনিধি: বকেয়া বিল পরিশোধ না করায় কারণে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডর ষ্টাফ কোয়াটারের গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে।

১ জানুয়ারি ( রোববার) সকালে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কারণে ষ্টাফ কোয়াটারের ২০/২৫ টি পরিবার খাবার নিয়ে বিপদে পড়েছেন ।

জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক বিপ্লব বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে ওপেনআই ডট কমকে জানান,বিল বকেয়ার কারণে পানি উন্নয়ন বোর্ডর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । তবে কত টাকা বকেয়া তা আমি সঠিক করে এইমুহূর্তে বলতে পারব না অফিস টাইমে দেখে বলতে হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডর নিবাহী প্রকৌশলী মোঃ ইকবাল আহমদ ওপেন আই ডট কমকে জানান, আমি নতুন এসে যোগদান করছি এখন পযর্ন্ত কোনো চিঠি পত্র দেখতে পারি নাই, দেখে বলতে পারব কত টাকা বকেয়া রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.