বৃটেনের কার্ডিফে উদযাপিত হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে. সবার সহযোগিতা কামনা

 ওপেন আই ডেক্স ঃ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে যথাযোগ্য মর্যাদায় মহাণ শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির পক্ষ থেকে দুদিন ব্যাপী বিভিন্ন কমসূচী হাতে নেওয়া হয়েছে।বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির অনুষ্ঠিত এক সভার সীদ্ধান্ত অনুযায়ী ২০ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় গ্রেঞ্জমোর পাক এর শহীদ মিনারে জমায়েত ১২ টা ০১ মিনিটে প্রভাতফেরি সহকারে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে আমাদের নব- নির্মিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন ও ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯ ঘটিকায় আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ অনুষ্টানমালা। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে সবাইকে ফুলের তুড়া ও ব্যানার সহকারে উপস্থিত থাকার দাওয়াত সহ বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সবাইকে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.