বড়লেখায় ইউপি সদস্যের মানবিক উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার করোনা ভাইরাস আতংকের কারনে গৃহবন্ধি অসহায় ৫০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করলেন বড়লেখার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর সদস্য ইমাম উদ্দিন হিফজুর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউ পি সদস্য মহিম কান্ত নাথ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম।

সারা দেশের মতো বড়লেখার নিজ বাহাদুর ইউনিয়নে ও করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষ গুলো বেকার হয়ে যায়। এই নিম্ন আয়ের অসহায় মানুষ গুলো কথা চিন্তা করে মানবিক আবেদন নিয়ে ইউ পি সদস্যের আত্নীয় স্বজন সহ বন্ধু বান্ধবদের কাছে সহযোগিতা চান।তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন। ইউ পি সদস্য হিফজুর জানান আমার এলাকায় অসহায় মানুষের কষ্ট দেখে আমি মানবিক উদ্যোগের আহবান করলে আমার আহবানে সাড়া দিয়ে যে সকল প্রবাসী ভাইয়েরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের নিকট আমি চিরকৃতজ্ঞ।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.