বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে আলভিন রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

জিতু তালুকদার: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্সের এর সহযোগিতায় ১০ মার্চ বুধবার মৌলভীবাজার বড়লেখা উপজেলার বড়লেখা বাজার, জুড়ী রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল, রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

বড়লেখায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে আলভিন রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানাউক্ত তদারকি অভিযানে একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, গতকালের মুখরোচক খাবার গ্রিল কাঁচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত আলভিন রেষ্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে জনগণ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.