বড়লেখায় রাস্তা ও বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন।

এহসান আহমদ :  ১১ অক্টোবর মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর এলাকায় আরএইচডি ঈদগাহ বাজার ভায়া নিজ বাহাদুরপুর অফিস ও আদমপুর ভায়া রসগ্রাম রাস্তার ৭৮০ মিটার উন্নয়ন কাজের এবং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ মোঃ শাহাব উদ্দিন, এমপি এ উপলক্ষে আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি সদস্য ছলিম উদ্দিনের সভাপতিত্ব এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো.শাহাব উদ্দিন এমপি হুইপ জাতীয় সংসদ বক্তব্য রাখেন উপজেলা নির্বহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মো.আনোয়ার উদ্দিন ভাইস চেয়ারম্যান জনাব বিবেকানন্দ দাস নান্টু উপজেলা প্রকৌশলী বিদুৎ পাল সদর ইউপি চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ শিক্ষা কর্মকর্তা জনাব রমিজ মিয়া স্হানীয় ইউপি চেয়ারম্যান জনাব ময়নুল হক (মাষ্টার), সাবেক ইউপি সদ্যস জনাব সোনাহর আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগ নেতা নিয়াজ উদ্দিন, পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী,৩নং নিজবাহাদুর পুর আওয়ামীলীগ সভাপতি আং শুকুর ,৩নং নিজবাহাদুর পুর আওয়ামীলীগ সাধারন সম্পাদক খায়রুল আলম নুনু,ইউপি সদস্য জনাব ইমাম উদ্দিন হিফজুর ,চেয়ারম্যান প্যানেলের সদস্য সামাদ আহমদ তানিম ,জেলা ছাএলীগের সহ সভাপতি সুমন আহমদ ,উপজেলা ছাএলীগের ভারপ্রপ্ত সাধারন সম্পাদক ফরহাদ আহমদ ,বড়লেখা কলেজ ছাএলীগের সভাপতি ইমরান হোসেন .ইউপি ছাএলীগের সহ-সভাপতি কবির হোসেন প্রমুখ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.