ভোজ্য তেলের বাজারে অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার কর্তৃক লক্ষাধীক টাকা জরিমানা

জিতু তালুকদার, ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এবং র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ০৮ মার্চ (মঙ্গলবার) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রতুলী বাজার, মৌলভীবাজার রোড, উত্তর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে তেলের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করা, পাইকারি ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচার প্রদান না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পাইকারী ব্যবসায়ী কর্তৃক খুচরা ব্যবসায়ীদের কাছে ভোজ্য তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অব¯ি’ত কাওসার ভেরাইটিজ ষ্টোরকে ২০ হাজার টাকা, জননী ষ্টোরকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অব¯ি’ত ভাই ভাই ষ্টোরকে ২ হাজার টাকা, উত্তর বাজারে অব¯ি’ত হক ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স মুজিব এন্ড ব্রাদার্সকে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়

এই অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান কালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.