মানবতার সেবায় খাদিমুল উম্মাহ ফাউন্ডেশন ইউকে’র রামাদান ফুড প্যাক বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি, এম এ সামাদ সুমন:
পবিত্র মাহে রামাদ্বানের শিক্ষা—মানবতা, সহমর্মিতা ও তাকওয়ায় অনুপ্রাণিত হয়ে ১৩ই রমজান ২০২৬ ইং তারিখে ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে “রামাদান ফুড প্যাক বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন খাদিমুল উম্মাহ ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে গ্রামের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের লক্ষ্য ছিল—অভাবী মানুষ যেন স্বস্তি ও সম্মানের সাথে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও সাহরী করতে পারেন।
মধ্য বড়চেগ মসজিদ-এ-আবু বকর (রা)-এর সম্মানিত ইমাম সাহেবের সভাপতিত্বে এক সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে কার্যক্রমটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুস সামাদ সুমন, মোঃ ইলিয়াস আহমদ, মাওলানা হাফিজ আবু হানিফা, হাফিজ কামরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিটি ফুড প্যাকে ছিল আলু, ডাল, তেল, ছোলা (চানা), পেঁয়াজ ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ২০১৪ সাল থেকে তারা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.