মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

  1. রাজন আবেদীন রাজু,কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার, দুই ঘন্টা পর নিজ বসত ঘরের পিছনের গর্তে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে । মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকলে ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমাকে বুধবার বিকেলে আছরের নামাজের পর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যায় ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তের মধ্যে তাকে পেট ও গলাকাটা ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। তিনি থানায় মামলা দায়ের করবেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয় ও চাকু দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। শিশুটির দেহের অনেক অংশে কুপানোর দাগও রয়েছে। ঠিক কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.