মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

মোঃ তাজুদুর রহমান: মৌলভীবাজার সদর উপজেলার  খলিলপুর ইউনিয়নধীন গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন করা হয়।

০৮মার্চ রবিবার দুপুরে নামফলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নেছার আহমেদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী এনায়েত মোঃ সিরাজ, সিলেট বারের এপিপি এডভোকেট সাইফুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ শামীম, বিদ্যালয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান, হাজী ইলিয়াছ মিয়া, খালিছুর রহমান। উপস্থিত ছিলেন, প্রবাসী আলহাজ সুন্দর মিয়া,স্হায়ী দাতা জাবেদ রনি আহমেদ,আব্দুল্লাহ মোঃ মুন্না,হাজী লতিফ মিয়া,ইউপি সদস্য কাদির মিয়া,বিজন কুমার দেব প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.