মৌলভীবাজারে কার চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে কার চাপায় পথচারী শিল্পী রানী দেবনাথ(২৮) নিহত ও ১জন শিশু আহত হয়েছে। সদর উপজেলার ঢাকা সিলেট রোডে কদুপুর এলাকায় ১৭ই জানুয়ারি সন্ধা ৬ টার দিকে ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় নিহত শিল্পী শিশু পুত্র পূর্ণ দেবনাথকে মৌলভীবাজার শহর থেকে ডাক্তার দেখিয়ে কদুপুর বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল থেকে আসা বেপরোয়া গতিতে একটি কার (ঢাকা মেট্রো গ-১৪-৬১১৪ নিয়ন্ত্রণ হারিয়ে নিহতের বাড়ির সামনে মহিলাকে ধাক্কা দিলে শিশুসহ মহিলা মারাত্বক ভাবে আহত হন। স্থানীরা তাদেরকে উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিল্পী রানী দেবনাথকে মৃত ঘোষনা করেন। আহত শিশু পূর্ণ চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, গাড়িটির মালিক বরুণার মুফতি রশিদুর রহমান ফারুকীর ছেলে আল আমিন নিজে গাড়ি চালিয়ে এই দূর্ঘটনা ঘটিয়েছেন। নিহত শিল্পী কদুপুর গ্রামের বাহরাইন প্রবাসী হরিপদ দেবনাথের স্ত্রী ও দুই সন্তানের জননী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহতের স্বামী প্রবাস থেকে আসার পথে, তিনি আসার পর নিহতের দাহ সম্পন্ন হবে। গাড়িটি মৌলভীবাজার মডেল থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.