মৌলভীবাজারে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা

মোঃ জসিম উদ্ দীন: আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আশা মৌলভীবাজারের আয়োজনে “শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ। ৪ঠা মার্চ বুধবার সকাল ১১টায় শহরের রেষ্ট ইন হোটেল এর হলরুমে আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর মোঃ হামিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন,মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, আশা কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান সহ অন্যন্যরা। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, আশা মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.