মৌলভীবাজারে ২য় জলপাই আর্ট ক্যাম্প সমাপ্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিরাজনগরে দ্বিতীয় জলপাই আর্ট ক্যাম্প গত ১৯ মার্চ বৃহঃবার রাতে সমাপ্ত হয়েছে। ছয়দিনের আর্ট ক্যাম্প ২০ জুন শুক্রবার সমাপ্ত হবার কথা ছিলো কিন্তু করোনা ভাইরাস জনিত কারণে নির্ধারিতএক দিনে আগেই সমাপ্ত করা হয়। এর আগে গত ১৫ মার্চ রবিবার বিকালে আর্ট ক্যাম্পটি উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গলের প্রবীণ চারু শিক্ষক মিহির ভৌমিক।

এদিনে জলপাই সম্পাদক কবি জাবেদ ভূঁইয়ার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন কবি, গীতিকার ও চিত্রকর কাজী বর্ণাঢ্য। চারু শিক্ষক বকুল রায়ের সভাপতিত্বে বক্তব্যে রাখেন নাট্যকার ও নাট্য নির্দেশক আ.স.ম.সালে সোহেল, ইউকে বাংলা প্রেসক্লাব লন্ডনের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম, চিত্রশিল্পী রাজিব মাহমুদ। ক্যাম্পের দ্বিতীয় দিনে নাট্যকার গোবিন্দ রায় সুমনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন প্রামাণ্যচিত্র নির্মাতা প্রকাশ রায় ও কবি লুফ্যাইয় শাম্মী তৃতীয় দিনে কবি সুনীল শৈশব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক, গবেষক আহমদ সিরাজ, চিত্রশিল্পী মেহেদী হাসান, কবি অসিত দেব,কবি ও সাংবাদিক নূরুল নাভেদ। চতুর্থ দিনে ব্যান্ড ঘুড়ি সদস্য আকাশ ইসলাম ও সৌরভ ইসলাম গান পরিবেশ করে ক্যাম্প মাতিয়ে রাখেন। ক্যাম্পে চিত্রশিল্পী অনিমেষ রায় পল্লব,চিত্রশিল্পী তাপস রায়, চিত্রশিল্পী মো.নিপু মিয়া, চিত্রশিল্পী সরল চাষা বিন্দুসহ দেশের ১০ জন চিত্র শিল্পী অংশ গ্রহণ করে ৫ দিনে গুণিমানুষের পোট্রের্টসহ ৫০টি বিভিন্ন বিষয়ে ছবি আঁকেন এছাড়াও ক্যাম্পে অংশ গ্রহণ করেন কবি শিমুল জাবালি,কবি সজিব তুষার,গীতিকার রাহুল আচার্য, হাসানুজ্জামান,ফটোগ্রাফার কুমার দীপ্ত রায়, রায়হান আনসারি, খুরশেদ আলম প্রমুখ

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.