মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে মুক্ত কথা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক হারুনুর রশীদ এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আবুল হায়দার তরিকঃ যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক মুক্ত কথা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও মৌলভীবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ এর সাথে মৌলভীবাজার মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের ফায়ার এন্ড আইস চাইনিজ রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার বার্তা সম্পাদক বেলাল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মুক্ত কথা’র সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্রের মৌলভীবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শ. ই. সরকার জবলু, এড. হাফিজ আব্দুল আলিম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহেল আহমদ চৌধুরী, কবি পুলক কান্তি ধর। উপস্থিত সাংবাদিক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও সমাজকর্মী মামুনুর রশীদ চৌধুরী মসু, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দীপ্ত নিউপ ডট কম এর সম্পাদক দুরুদ আহমদ, বাংলার দিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান, বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মোঃ মেরাজ, সাহিত্য সংকলন মহামায়া’র সম্পাদক ডাঃ রঞ্জুন রজক পাল প্রমুখ।

এছাড়াও উপস্থিত সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রীলেন্স সাংবাদিক হুমায়ুন রশীদ, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ ডট কম এর সম্পাদক মাহবুবুর রহমার রাহেল, দৈনিক ঢাকা প্রতিদিন এর জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, মুক্ত কথার নির্বাহী সম্পাদক মামুনুর রশীদ মহসিন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সৈয়দ শাহেদ আহমদ, ইউরো বাংলা ২৪ ডট কম এর মৌলভীবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.