মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজের দাবীতে কলেজ চত্বরে গণস্বাক্ষর কর্মসুচী পালন

নিজস্ব প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর ২০১৮ ইং(সোমবার) মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবীতে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটস আপ ক্যাম্পেইন গ্রুপের’ উদ্যোগে ও স্পন্দন মৌলভীবাজার সহযোগীতায় মৌলভীবাজার সরকারী কলেজে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। উক্ত গণস্বাক্ষর কর্মসুচির উদ্ভোদন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ ফজলুল আলী, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ও নাট্যকার খালেদ চৌধুরী, সমন্বয়ক সেলিনা আহমদ, আব্দুর রউফ তালুকদার,বোরহান উদ্দিন ইসলামীক সোসাইটির চেয়ারম্যান সমাজ সেবক এম. মুহিবুর রহমান, ওপেন আই ডট কম এর সম্পাদক ও দৈনিক আমার সময় এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, ফাতেমা তুজ জোহরা, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, সাধারণ সম্পাদক মুস্তাকিম টিটু,আলিম হোসেন হালিম, রোমেল তালুকদার,বশির আহমদ প্রমুখ। এসময় কলেজের শতশত ছাত্রছাত্রী সতস্ফুর্ত ভাবে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে গণস্বাক্ষরে অংশ নেয় ।

i

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.