মৌলভীবাজার-১ ( বড়লেখা-জুড়ী) আসন থেকে মনোনয়ন পত্র দাখিল

এহসান আহমদ : ২৮ (নভেম্বর) বুধবার  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের  মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের নিকট  মৌলভীবাজার-১ ( বড়লেখা-জুড়ী) আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করছেন বড়লেখা-জুড়ী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা । মৌলভী বাজার জেলা ও বড়লেখা-জুড়ী উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করছেন। আওয়ামীলীগের মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে জুড়ী উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করছেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী। এছাড়াও মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করছেন জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় সদস্য আহমেদ রিয়াজ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.