মৌলীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার কর্তৃক অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

জিতু তালুকদার: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় ১৫ ফেব্রæয়ারী সোমবার মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বানারাই বাজার, মাদ্রসা বাজার, রাজনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করা, ও সংরক্ষন করে রাখা, একই ফ্রিজে বাচ্চাদের খাদ্য ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, ট্রের্ড লাইসেন্স সংগ্রহ না করে ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বানারাই বাজারে অবস্থিত হাসান ভেরাইটিজ ষ্টোরক ২ হাজার ৫ শত টাকা, মাদ্রাসা বাজারে অবস্থিত তাহসিনা এন্ড তাসমিনা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, রাজনগর রোডে অবস্থিত জ্যোতি ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে জনগণ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.