রক্তদান সংগঠন অব ভূকশিমইল ইউনিয়ন এর কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ২ং ভূকশিমইল ইউপির রক্তদান সংস্থা ‘রক্তদান সংগঠন অব ভূকশিমইল ইউনিয়ন’এর সম্মেলন ১২ই ডিসেম্বর স্থানীয় নবাবগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের সদস্যবর্গ উপস্থিত ছিলেন। এসময় মোঃ দেলোয়ার হোসেন কে সভাপতি,তাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৫১সদস্যবিশিষ্ট কমিটি আগামি ১বছরের জন্য গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি তানভীর খাঁন ও রুহুল আমিন ইনছাফ,যুগ্ম সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন,সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ তারেক ও জাকারিয়া আলম মিতুল,অর্থ সম্পাদক কামরুল ইসলাম ফাহিম,তথ্য প্রযুক্তি সম্পাদক আফজাল খাঁন,দপ্তর সম্পাদক শাহাজান এবং প্রচার সম্পাদক পদে নাইমুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.