রাজনগরের ছোয়াব আলী বাজারে অগ্রনী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

জিতু তালুকদার :   ১১ জানুয়ারী সোমবার রাজনগরের ছোয়াব আলী বাজারে অগ্রনী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হয়েছে। অগ্রনী ব্যাংক লিমিটেড মুন্সিবাজার শাখার ব্যাবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাধব চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং মুহিদুর রহমান লেবুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নব উদ্বোধন হওয়া অগ্রনী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংক এর ব্যাবস্থাপক মাহমুদুর রহমান আইয়ুব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সার্কেলের মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক লিমিটেড এর উপ- মহাব্যবস্থপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ, ২ নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, চেয়ারম্যান ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেক মিয়া, ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, প্রভাতি ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ সানাউল ইসলাম সুয়েজ, সিলেট ক্লাসটার বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটি, মোঃ মোকাদ্দেস আলী, এড, মোঃ মাসুক মিয়া । উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ এলাকার ব্যবসায়ী এবং মান্যগন্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন যে এটি সরকারের একটি রাষ্ট্রিয় ব্যাংক, সরকার যে যে সুযোগ সুবিধা দিবে যথা সময়ে অপনারা সবধরণের সুযোগ সুবিধা পাবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.