রাজনগরে ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারসহ ভোক্তা অধিকার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আফসার আহমেদ রাফি: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহযোগিতায় ০২ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার রাজনগর উপজেলার সিলেট রোড, মুন্সীবাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও পানীয় ফ্রিজে এবং বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, অনুমাদিত ঔষধ বিক্রয় করা, প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকা, একই ফ্রিজে ঔষধ ও খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবা মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করাসহ সিলেট রোডে অবস্থিত তাফাহমিদা মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা, মুন্সীবাজারে অবস্থিত এ ওয়ান ষ্টোরকে ৫ হাজার টাকা, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত তারেক লাইব্রেরীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অদ্যকার ভোক্তা অধিকার অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এই অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন-
পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে জনগণ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.