শ্রীমঙ্গল উপজেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ৮ মার্চ বিকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্টিত হয়েছে। সিপিবি উপজেলা শাখার আহ্বায়ক সমিরণ পাল এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ। জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বেলাল হোসেন রাজু,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি এড. মকবুল হোসেন সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত,বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. মোঃ মাসুক মিয়া। বক্তব্য রাখেন প্রভাষক জলি পাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় শুভ,উপজেলা সংসদের সভাপতি সীমান্ত পাল প্রমুখ। পরে সমিরণ পালকে সভাপতি এবং প্রভাষক জলি পালকে সাধারণ সম্পাদক ও জাবেদ ভূঁইয়াকে দ্বিতীয় মেয়াদে সহকারি সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.