শ্রীমঙ্গলে নৃতাত্ত্বিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেড়শত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল সহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.