শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকার কর্তৃক তদারকি অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি:: পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য জনগন প্রাপ্তির নিশ্চত করার লক্ষে কাজ করছেবাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ২০ মার্চ (বুধবার) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনামূলক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি খাদ্য পণ্যের সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিন্দুরখান বাজারে অবস্থিত ভাই ভাই বেকারী এন্ড সুইটমিটকে ১৫ হাজার টাকা, জমিলা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, পাল ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মুল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম সবসময় চলমান থাকবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.