শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

শামীমা শারমিন: নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে, নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ১১ ডিসেম্বর (শনিবার) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য সংগ্রহ করা, রান্নাঘর স্যাঁতস্যাঁতে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, গৌরাচাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ বাসুদেব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অদ্যকার অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
সাধারণ জনগণ বলেন, ভোক্তা অধিকার যেভাবে জনস্বার্থে সঠিক ভাবে কাজ করে যাচ্ছে, এতে রাষ্ট্র উপকৃত হচ্ছে। এভাবে কাজ চলমান থাকলে বিভিন্ন অনিয়ম দূর হবে এবং মানুষ মানসম্মত খাবার পাবে হবে বলে আশা প্রকাশ করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.