শ্রীমঙ্গল ই-কমিউনিটি গ্রুপ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” এই শ্লোগান কে লালন করে শ্রীমঙ্গলে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র উদ্যেক্তার সংগঠন শ্রীমঙ্গল ই কমিউনিটি অসহায় ও নিম্নবিত্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। শ্রীমঙ্গল ই-কমিউনিটির আহবায়ক এনি কুন্ডু ঝুমন’র আহবানে সাড়া দিয়ে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন গ্রুপের অন্যান্য সদস্যরা।

২৫ শে ডিসেম্বর ( শুক্রবার) সকাল ৯ টা থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নিকটবর্তী এলাকা, ক্যাথলিন মিশন রোড, সবুজ বাগ, রুপসপুর, ভৈরবগঞ্জ বাজার, আশিদ্রোন এলাকার শতাধিক দরীদ্র মানুষের মাঝে বিতরণ এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
গ্রুপের এডমিন এবং অন্যান্য সদস্যদের মধ্যে উক্ত কর্মসূচি বাস্তবায়নে আদ্রিয়ান দেব কার্যকরী ভূমিকা পালন করেন । এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিলেন চয়ন পাল, নিগম পাল, শিক্ষক সুব্রত দেব, প্রতিভা কুন্ডু তুলি, জারা খান, আহমেদ রিয়াদ, নয়ন পাল, রাকিবা আক্তার, সন্দিপ পাল প্রমুখ।

শ্রীমঙ্গল ই-কমিউনিটির আহবায়ক এনি কুন্ডু ঝুমন জানান, এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফল করতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতেও মানবতার কল্যাণে এমন আয়োজন আরো বৃহৎ পরিষরে করার আশ্বাস দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.