সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি করোনা আক্রান্ত

জিতু তালুকদার: সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি রয়েছেন।

১৬ জুন মঙ্গলবার  সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী আহাদ মোঃ সাঈদ হায়দার বিষয়টি নিশ্চিত করেন। সাঈদ হায়দার জানান, কিছুক্ষণ আগে নমুনা পরীক্ষার ফল পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তার শ্বাসকষ্ট নেই,তবে জ্বর ও কাশি রয়েছে বলে তিনি জানান। সাঈদ জানান উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

উপাধ্যক্ষ শহীদকে সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে উল্লেখ করে ব্যক্তিগত সহকারী বলেন, ‘গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দিলে আমরা তাকে সিএমএইচে স্থানান্তর করবো।’

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন রবিবার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। রবিবার উপাধ্যক্ষ শহীদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেন নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.