স্পন্দন বিএএফ শাহীন কলেজ ইউনিট এর অভিষেক সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর বিএএফ শাহীন কলেজ শাখার অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার শমশেরনগরস্থ ভাই ভাই রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি আয়নুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজার জেলার সভাপতি ইহাম মোজাহিদভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট এর সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান , মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট এর সভাপতি রুমেল আহমদ তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজ ইউনিট এর সাধারণ সম্পাদক রুমেল আহমদ , সহ সভাপতি শাকিল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্পন্দন এর মাধ্যমে সমাজের সকল উন্নয়ন ও ভালো কাজে উৎসাহিত হয়ে সুবিধা বঞ্চিত মানুষ এর জন্য কাজ করার আহবান জনান বক্তারা। পাশাপাশি সকল অসামাজিক কার্যকলাপ যেমন , মাদক , সন্ত্রাস , জঙ্গিবাদ , সহ সকল অসামাজিক কার্যকলাপ এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.