৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ

নিজশ্ব প্রতিনিধি :  সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও জেলা আওয়ামী লীগ যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ।এ উপলক্ষ্যে কেক কেটে ও বর্ণাট্য র‌্যালী করে শহর প্রদক্ষিন করা হয়। রোববার (২৩ জুন) সকালে শহরের শহীদ মিনার প্রঙ্গনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আসাদ হোসেন মক্কু, মাহমুদুর রহমান সহ জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.