মৌলভীবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ মোস্তফাপুর ইউপি চ্যাম্পিয়ন,কনকপুর রানার্সআপ

admin
প্রকাশিত September 11, 2018

এস.এম.সাব্বির: মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
১১ই সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ফাইনাল খেলায় মোস্তফাপুর ইউপি,ফুটবল দল ৩-১গোলে কনকপুর ইউপি,ফুটবল দলকে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। মৌলভীবাজার শহরে বিপুল সংখ্যক দর্শক বৃষ্টি উপেক্ষা করে ফাইনাল খেলা উপভোগ করে। টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন ও বিজয়ীদলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি বিতরন করেনী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মনিরুজ্জামান,বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন মৌলভীবাজার জেলার শাখার সভাপতি মো.আক্তারুজ্জামান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও একাটুনা ইউপি,চেয়ারম্যান আবু ছুফিয়ান সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ হারুন হোসেন,কনকপুর ইউপি,চেয়ারম্যান রেজাউর রহমান চৌধূরী,মোস্তফাপুর ইউপি,চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

0
Would love your thoughts, please comment.x
()
x