মৌলভীবাজার-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুব্রত পুরকায়স্থ

admin
প্রকাশিত November 11, 2018
মৌলভীবাজার-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুব্রত পুরকায়স্থ

স্টাফ রিপোর্টার: আজ ধানমন্ডি আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মৌলভীবাজার রাজনগর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

এ সময় সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি শামিম আহমদ, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সঞ্জয় দেবনাথ,স্বপন দেব রায়, শ্রমিক ইউনিয়ন (রেজিঃ শ্রীম০০৪) জেলা সাংগঠনিক সম্পাদক, মাদার তেরেসা স্বর্নপদক প্রাপ্ত সৈয়দ জুবের আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুহেল চৌধুরী, মোঃ জালাল উদ্দিন, আব্দুল হক(শিশু) সহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। মৌলভীবাজার রাজনগর-৩ আসনের শতাদিক গন্যমান্য ব্যক্তিবর্গও এসময় উপস্থিত ছিলেন।

0
Would love your thoughts, please comment.x
()
x