মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগের নেছার আহমদ

admin
প্রকাশিত November 28, 2018
মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগের নেছার আহমদ

শহর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছ্রা আহমদ মানোয়নপত্র দাখিল করেছেন। ২৮ নভেম্বর বুধবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, সাবেক এমপি হুসনেআরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, চেম্বার অব কমার্স এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। রাজনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাউদ্দুজা ভেলাই, প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর প্রমুখ।

0
Would love your thoughts, please comment.x
()
x