কবি আল-মাহমুদের মৃত্যুতে লেখক ফোরামের স্বরণসভা

admin
প্রকাশিত March 1, 2019
কবি আল-মাহমুদের মৃত্যুতে লেখক ফোরামের স্বরণসভা

কাইয়ুম সুলতান :  বাংলা সাহিত্যের শক্তিমান কবি আল মাহমুদের মৃত্যুতে লেখক ফোরাম মৌলভীবাজার জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পহেলা মার্চ বিকাল ৪ ঘটিকায় এক স্বরণসভার আয়োজন করে। লেখক ফোরাম মৌলভীবাজারের সভাপতি মোঃ আবূ তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল এর সঞ্চালনায় স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভি পি মোঃ আব্দুল মতিন, রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজারের সাবেক সেক্রেটারী এম শাহাবুদ্দিন আহমদ, অ্যাডভোকেট মাহবুবুল আলম রুহেল, সাপ্তাহিক দেশপক্ষের বার্তা সম্পাদক বেলাল তালুকদার, বোরহান উদ্দিন(রঃ) ইসলামী সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক কান্তি ধর, এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলিম, সাংবাদিক দুরুদ আহমদ, এহসান বিন মুজাহির, আবুল কালাম আজাদ, এম এ সামাদ প্রমুখ।

0
Would love your thoughts, please comment.x
()
x