সৈয়দ শাহ্ মোস্তফা (র:) এর উরুসকে কেন্দ্র করে সংঘর্ষে তাতীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আহত-৩

admin
প্রকাশিত January 15, 2020
সৈয়দ শাহ্ মোস্তফা (র:) এর উরুসকে কেন্দ্র করে সংঘর্ষে তাতীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আহত-৩

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের-ই সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৭৯ তম উরুস মোবারকে কেন্দ্র করে জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে দুবৃত্তরা।

শুক্রবার ১০ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে শহরের দরগা মহলল্লাহ এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় বাড়ী ও ভাংঙ্গচুর করা হয়। আহতরা হলেন, জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মনা (৫৫), কদর মিয়া (৫৫) ও সুমন মিয়া (২৩)।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ৬৭৯ তম উরুস মোবারক। এরই অংশ হিসেবে মাজার প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয় । এই মেলার ভাগভাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তিনি আরো জানান, যারা এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

0
Would love your thoughts, please comment.x
()
x