মৌলভীবাজারে মোস্তফাপুর ইউনিয়নের ভাতাভোগীদের ভাতা বিতরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত May 5, 2020
মৌলভীবাজারে মোস্তফাপুর ইউনিয়নের ভাতাভোগীদের ভাতা বিতরণ অনুষ্ঠিত

নিজস্বপ্রতিনিধিঃ  মৌলভীবাজার সদর উপজেলার  মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ভাতাভোগীদের ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ মে মঙ্গলবার ব্যাংক এশিয়া লিমিটেড মোস্তফাপুর ইউডিসি এজেন্ট পয়েন্টে (বাহারমর্দান) মোস্তফাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভাতাভোগীদের ভাতা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।

ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যই নির্ধারিত তারিখে বিভক্ত করে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ কার্যক্রম পরিচালনা করছেন মোস্তফাপুর ইউডিসি এজেন্ট পয়েন্ট । প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০০ মানুষকে এই সেবা দিয়ে আসছেন ইউডিসি এজেন্ট পয়েন্ট মোস্তফাপুর শাখা।

ইউডিসি এজেন্ট পয়েন্ট এর এজেন্ট মুজিবুর রহমান জানান, দেশের এই মহামারীতে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করেই সরকার প্রদত্ত ভাতা প্রদান করে আসছি । আগামী ১৪ মে পর্যন্ত উক্ত শাখায় এই সেবা চলমান থাকবে ।

এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও ভাতা প্রদান কাজে সহযোগিতা করতে উপস্হিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক তাকবীর হোসাইন মান্না ।

0
Would love your thoughts, please comment.x
()
x