আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা

admin
প্রকাশিত January 1, 2022
আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা

শাহনেওয়াজ চৌধুরী সুমন : আগামী ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল ২০২২ । আয়োজন টি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক কমিটি, বাছাই পর্ব ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।

৩১ ডিসেম্বর (শুক্রবার) আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজক কমিটির সভাপতি নিশাত জাহান চৌধুরী সভাপতিত্বে ও সহ-সভাপতি তানজিনা আক্তার রেশমী’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী রাহেলা পারভীন লিমা, মানসী চক্রবর্তী (২০০৯), মমিতা সিনহা (২০১১)।

এ সময় নিশাত জাহান চৌধুরী বলেন, আগামী ১৮ ই ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনটি উদযাপিত হবে । আমাদের কার্নিভালের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব’, ‘আই নিউজ’ ও ‘দেশ বিদেশে সিলেটি’ । স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটি পরিচালিত হবে এবং সংসদ সদস্য নেছার আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে । অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য প্রদান, রাফেল ড্র, স্মৃতিচারণ, ফটোশুট, বিদ্যালয় ছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ফানুস ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজন সফল করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সংবাদকর্মী এবং আয়োজক কমিটির আতিকা সাহেদা, নাইমা বেগম, তাবিবা রহমান, পরমা দেব পূজা, সূচনা দেব, মুনতাহা সরকার, ঐন্দ্রিলা চাকলাদার, সৈয়দা শায়লা নওরীন, আয়েশা ইসলাম, সাদাফ মাইশা, হিয়া সেনগুপ্তা, জান্নাতুল শারমিন নিছা, সৃষ্টি দত্ত, সুরাইয়া আক্তার, নন্দিতা পাল, আমেনা খানম, পাপিয়া সুত্রধর, ঐশী রায়, প্রান্তীয়া দেব প্রাপ্তি, সাদিয়া নূরসহ বিদ্যালয় ছাত্রীবৃন্দ ।। এসময় সাংস্কৃতিক কমিটির পরিচালনায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মঞ্চে গান, নাচ, আবৃত্তি, অভিনয় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য এই আয়োজন টি ২০২০ সালের ১৯মে হওয়ার কথা ছিল কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি ।

 

0
Would love your thoughts, please comment.x
()
x