• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মে ২৪, ২০২০
মৌলভীবাজারে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হার বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিন  দিন  বৃদ্ধি পাচ্ছে । এই মহামারি ভাইরাস (কোভিড-১৯) এর কারণে অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রবিবার (২৪ মে) মৌলভীবাজার সদর উপজেলায় স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ও  প্রবাসীদের সার্বিক সহায়তায়  করোনা ভাইরাসের কারণে অসহায়, দারিদ্র্য ও নিম্ন আয়ের ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ক্লাবের সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের  সহ সভাপতি এবাদুল হক ইমন , সাধারন সম্পাদক মামুন আহমদ, সহ সাধারণ সম্পাদক অপু চৌধুরী , ও স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব বিগত বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ সহ অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীতে আরও কাজ করার প্রত্যাশা ও সমাজের সকলের সহযোগিতা কামনা করছে।