কমলগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত January 22, 2024
কমলগঞ্জে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়
  • মোনাইম খাঁন, কমলগঞ্জঃ ২২ শে জানুয়ারি রোজ (সোমবার) সকাল ১১ ঘটিকায় কমলগঞ্জ পৌর সভা ৫ নং ওয়ার্ডে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জতীয় মহিলা সংস্থা তথ্য আপা প্রকল্প ২য় পর্যায় কর্তৃক আয়োজিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । কমলগঞ্জ উপজেলা তথ্য আপা প্রকল্পে কর্মকর্তা শর্নালী সিংহা সভাপতিত্বে আমিনা ইসলাম মৌ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রইছ আল রেজুয়ান (সহকারী কমিশনার ভূমি) এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার এস,আই মোহাম্মদ বাছিত, তথ্য আপা প্রকল্পের সহকারী নিশা দেব মৌমী। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন মহিলা, এছাড়াও এলাকার অনেক লোক উপস্থিত ছিলেন।

 

0
Would love your thoughts, please comment.x
()
x