• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নাটাব শ্রীমঙ্গল এর আয়োজনে ইমামদের নিয়ে আলোচনা সভা

admin
প্রকাশিত জুন ৬, ২০২৪
নাটাব  শ্রীমঙ্গল এর আয়োজনে ইমামদের নিয়ে আলোচনা সভা

শাহনেওয়াজ চৌধুরী সুমন :
যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নাটাব, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় যক্ষ্মা  নিরোধ সমিতি (নাটাব) শ্রীমঙ্গল শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ।

৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় স্থানীয় গ্রান্ড তাজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে অনুষ্ঠিত হলো যক্ষা নিরোধ বিষয়ক আলোচনা সভা । ‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি ও বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে এবং নাটাব সাধারণ সম্পাদক শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে যক্ষা বিষয়ে বিশদভাবে আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ আব্দুল বারী, সিরাজনগর হযরত গাউসুল আযম জামে মসজিদের মোতাওয়াল্লী ও খতিব মাওলানা ক্বারী শেখ দেওয়ান আহমেদ, হীড বাংলাদেশ শ্রীমঙ্গলের কো- অর্ডিনেটর মোঃ হীরা মিয়া, সুমন চৌধুরী, নাটাব শ্রীমঙ্গল শাখার সাংগঠনিক সম্পাদক দেবব্রত দত্ত হাবুল প্রমূখ । এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ছাড়াও আলোচনা সভায় বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, যক্ষ্মা একটি প্রাচীন ঘাতকব্যাধি, প্রতি বছর বহু লোক এ রোগে মৃত্যুবরণ করে, আগে এই রোগের চিকিৎসা ছিল না, কিন্তু বর্তমানে চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা রোগ সম্পূর্ণভাবে সারানো সম্ভব । তাই এ ধরনের আয়োজন জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যক্ষা রোগ প্রতিরোধে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা ।