নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (শুক্রবার ) শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক (শিরনি) বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ইমরান আহমদ ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপনসহ জেলা ও উপজেলা যুবদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।