• ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে খেলাফত যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৬
মৌলভীবাজারে খেলাফত যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ১২ মার্চ (২২ রমজান) বৃহষ্পতিবার। বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে ও জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ-এর পরিচালনায় শহরের শাহ মোস্তফা পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর জেলা সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইসলামী যুব মজলিস-এর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতহার জাকওয়ান এবং যুব শক্তি-এর জেলা আহবায়ক আব্দুল বারী খোবায়েব। আলোচনা সভার শেষপর্যায়ে আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত হন সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা শ. ই. সরকার (জবলু) এবং সাংগঠনিক সম্পাদক রুহুল আলম রনি।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক শাহিদুল ইসলাম তালহা, বায়তুল মাল সম্পাদক আতিক আল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান জাহিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শাহ উসমান আলী জাকী, শ্রীমঙ্গল উপজেলা সম্পাদক মাওলানা আইনুদ্দীন আল আজাদ, কমলগঞ্জ উপজেলার দায়িত্বশীল আব্দুস সামাদ সুমন, সদস্য আব্দুল কাদের, মোঃ আল আমিন সাদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাদী আলম, বায়তুল মাল সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশীর, পৌর সভাপতি শেখ মুজাহিদ আহমদসহ বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও শাখার নেতৃবৃন্দ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিল পরবর্তীতে আহমেদ জুবায়ের জুয়েলের নেতৃত্বে ১২ জন যুবক বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এ যোগদান করেন। নতুন এ যাত্রায় আহমেদ জুবায়ের জুয়েলসহ ১২ জন নতুন সদস্যকে শুভকামনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন- সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্বীন বিজয়ের সংগ্রামী কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছাবে ইনশাআল্লাহ।