মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের তৈয়বনগর, বাউড়ঘড়িয়া, তৈয়ব- সৈয়দা তাহেরুন্নেছা ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়েছে ।
সোমবার দুপুরে সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ ইমাদ উদ দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য, নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তবাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাািহদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার মোঃ মশাহিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মোঃ আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তাজ উদ্দিন তাজু প্রমুখ।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০ জন রোগীকে বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে তাদেরকে ফ্রি অপারেশন করে দেওয়া হয়।
এছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, ঔষধ, চশমা সরবরাহ করা হয়।