নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম হঠাৎ করে বিদ্যালয়ে আসলে নিজ কক্ষে তালাবদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একদফা দাবি, কোনো অবস্থাতেই রাশেদা বেগমকে এই বিদ্যালয়ে আর শিক্ষকতা করতে দেওয়া হবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ,উক্ত শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, যার ফলে তারা তাঁর অধীনে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়। তবে প্রতিনিধি শিক্ষার্থীদের কি কি অভিযোগ প্রশ্নঃ করলে, সুনিদিষ্ট কিছু বলতে পারে না কোন শিক্ষার্থী।
২০ আগস্ট (বৃহস্পতিবার) এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপের চেষ্টা চালানো হচ্ছে। প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের পদত্যাগ ও অপসারণের দাবিতে শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে বিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
এসময় শিক্ষার্থীরা তারদের একদফা স্থায়ী বরখাস্তের দাবি করেন। প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দরজার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা এবং তারা নানা স্লোগান দেয়।
পরে বিকাল ৩.৪৫ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন বিদ্যালয়ে গেলেও শিক্ষার্থী রাশেদা বেগমকে মুক্ত করে দেয়।
Related