অগ্রনী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার সিনিয়র অফিসার আভা রানী দে এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত

জিতু তালুকদার : অগ্রনী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ১৭ জানুয়ারী সন্ধ্যার পর শাখার সিনিয়র অফিসার আভা রানী দে এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে, মৌলভীবাজার প্রধান শাখার ব্যাবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার লুৎফুল মজিদ জুয়েলের সভাপতিত্বে এবং মৌলভীবাজার শাখার সিনিয়র অফিসার অনন্ত কুমার চৌধুরীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লিমিটেড এর উপ- মহাব্যবস্থপক ও মৌলভীবাজারের অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রনী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক, মোঃ আব্দুল বাছিত, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কালিপদ দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মশিউর রহমান আকন্দ, মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার সেন, মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, প্রভাতি ইন্সুইরেন্স কোম্পানী লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ সানাউল ইসলাম সুয়েজ, অগ্রনী ব্যাংক লিমিটেড মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক, হামিদুর রহমান, অগ্রনী ব্যাংক লিমিটেড এর অফিসার সমিতির সভাপতি সুকেশ চৌধুরী, সিবিএ সভাপতি মোঃ আব্দুল কাদির প্রমুখ। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথিকে অগ্রনী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীগন বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.