কুলাউড়ায় ভোক্তা অধিকার কর্তৃক তদারকি অভিযানে ২টি প্রতিষ্টানকে জরিমানা

গিয়াস উদ্দিন: বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত¡াবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় ১৮ জানুয়ারী সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় শমসেরনগর রোড, কুলাউড়া রোড,ব্রাহ্মণ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা এবং তাকে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খাদ্য পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত নিউ ডায়মন্ড ফুডকে ৫ হাজার টাকা, ব্রাহ্মণ বাজারে অবস্থিত অশোক ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অদ্যকার তদারকি অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন-
পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.