নদী খনন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ মৌলভীবাজারে মনু ও ধলই নদীসহ জেলার বন্যা ঝুকিপূর্ণ সকল নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে আজ ১ জুলাই সকালে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  জিতু তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবল, সহ-সভাপতি ফয়েজ আলী, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ- সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, গবেষনা সম্পাদক  আব্দুল বাছিত খান, মহিলা সম্পাদক রুবিনা আক্তার, সিনিয়র সদস্য ময়নুল হক, যুব ফোরামের সাধারণ সম্পাদক এমএ সামাদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম সুলতান, নির্বাহী সদস্য জুনেদ আহমদ, ছাত্র ফোরামের সহ-সভাপতি বিঞ্চু পদ দেব, সম্পাদক সিরাজুল হাসান, সহ-সম্পাদক টিটু পাল, রাহাত আহমদ সিফন, সাংগঠনিক সম্পাদক কবি পলাশ দেব নাথ, নির্বাহী সদস্য সিরাজুম মনিরা, শাহমোস্তফা কলেজ শাখার সম্পাদক ইমরান আহমদ, সরকারি কলেজ শাখার সম্পাদক আঃ সামাদ প্রমুখ। বক্তারা মনু ও ধলই নদীসহ জেলার বন্যা ঝুকিপূর্ণ সকল নদী খনন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবী জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.