অনলাইন পোর্টাল ওপেন আইবিডি.কমের যাত্রা শুরু হলো। বর্তমানে যুগের চাহিদা অনুযায়ী অনলাইন পত্রিকা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে, তার সহজলভ্যতার কারণে। একজন অনিসন্ধিৎসু পাঠক দ্রুততম সময়ে তার কাঙ্খীত সংবাদটি জানতে পারেন অনলাইন পত্রিকার মাধ্যমে। সে কারণে আমরাও আমাদের পাঠকদের সেবায় এগিয়ে এসেছি আমাদের নতুন অনলাইন পোর্টাল ওপেনআইবিডি.কম নিয়ে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ দিয়ে সংক্ষিপ্ত পরিসরে দেশ-বিদেশে আমাদের সম্মানিত পাঠকদের বৃহত্তর সিলেটের সংবাদসহ সারা দেশের সংবাদ পরিবশেনের চেষ্টা করবো। এ ক্ষেত্রে আমাদের নীতিমালা হবে- সত্যনিষ্ঠতা, সংবাদের সত্যতা যাচাই-বাছাই না করে কোন সংবাদ আপলোড না করা। আমাদের অনলাইন পোর্টালের লক্ষ্য হবে সামাজিক অন্যায়-অবিচার, অনাচার তুলে ধরা, একই সাথে সমাজ তথা দেশের ইতিবাচক সংবাদ গুরুত্ব সহকারে তুলে ধরা। আমাদের দৃঢ় বিশ্বাস, সততা ও বস্তুনিষ্ঠতা নিয়ে নিবেদিত মনে কাজ করলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবো।আমরা আশা করি আমাদের সম্মানীত পাঠকবৃন্দ এ ক্ষেত্রে আমাদের সহযাত্রী হবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.